উত্তরপ্রদেশের ১৩বছরের নাবালিকা অপহরণের মামলায় শিলিগুড়ি থেকে গ্রেপ্তার যুবক - The News Lion

উত্তরপ্রদেশের ১৩বছরের নাবালিকা অপহরণের মামলায় শিলিগুড়ি থেকে গ্রেপ্তার যুবক

 


দি নিউজ লায়নঃ     উত্তরপ্রদেশের সুরজপুর থেকে ১৩বছরের নাবালিকা অপহরণের মামলায় শিলিগুড়ি থেকে গ্রেপ্তার যুবক। নাবালিকাকে ফুঁসলিয়ে অপহরণ করে অন্তরালে রাখার অভিযোগ, নাবালিকার খোঁজে মোবাইল টাওয়ার লোকেশন ধরে উত্তরপ্রদেশ পুলিশের হানা শিলিগুড়িতে। ধৃত যুবক শিলিগুড়ির বাগডোগড়ার বাসিন্দা দ্বীপেশ লামা(২১)। জানা গিয়েছে ৩০শে নভেম্বর উত্তরপ্রদেশের সুরজপুর নিবাসী নাবালিকার দাদা শিব কুমার ও মা রাজ কুমারি দেবী সুরজপুর থানায়  নাবালিকা অপহরনের অভিযোগ দায়ের করে।


 জানা গিয়েছে দ্বীপেশ লামা বিগত দেড় বছর যাবৎ উত্তরপ্রদেশে সুরজপুরের কারখানার শ্রমিকের কাজ করে। অভিযুক্ত যুবক ও নাবালিকার পরিবারের সুরজপুরের একই মহল্লায় বসবাস। সেখান থেকেই দ্বীপেশের সঙ্গে পরিচয় নাবালিকার। নাবালিকার দাদার অভিযোগ বোনের সঙ্গে বেশ কয়েক বার তাকে কথা বলতে দেখা গিয়েছে। নানা আছিলায় যুবক তাদের বাড়িতেও আনাগোনা করতো। এরপরই নভেম্বর মাসে ১৩তারিখ কাউকে কিছু না বলে তার বোন ও অভিযুক্ত যুবক দুজনেই নিখোঁজ হয়ে যায়।


 নাবালিকার পরিবারের অভিযোগ তাদের নাবালিকা মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়ে নানাভাবে ফুঁসলিয়ে অপহরণ করেছে অভিযুক্ত যুবক। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ নাবালিকা ও অভিযুক্তের মোবাইল ফোন ট্র্যাক করে জানতে পারে নিখোঁজের পরও নাবালিকা শেষবার ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে ৩৬০০সেকন্ডে যুবকের সঙ্গে কথা বলেছিল। তার ভিত্তিতে অভিযুক্তের টাওয়ার লোকেশন ধরে শিলিগুড়ি বাগডোগড়া পুলিশের সহায়তায় সোমবার এমএম তরাই এলাকায় যুবকের বাড়ির ঠিকানায় পৌছায় পুলিশ।অভিযুক্তকে হাতেনাতে গ্রেপ্তার করে। পুলিশ জানায় যুবকের মোবাইল ফোন থেকে নাবালিকার সঙ্গে কথোপকথনের ফোনকল রেকর্ড ও তার সঙ্গে যুবকের ঘনিষ্ঠ একাধিক ছবি মিলেছে। 


যারওপর ভিত্তি করেই মঙ্গলবার যুবককে শিলিগুড়ির আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে উত্তরপ্রদেশ নিয়ে যাওয়ার আর্জি জানায় পুলিশ। আদালত ২৭ডিসেম্বরের মধ্যে উত্তর প্রদেশ আদালতে অভিযুক্ত কে পেশ করার নির্দেশ দেয়।অন্যদিকে অভিযুক্তের পরিবারের দাবি নাবালিকার নিখোঁজের বহু আগেই ২রা নভেম্বর লকডাউনের কারনে কারখানার কাজ মন্দা থাকায় বাড়িতে ফিরে আসে যুবক। ফলে এই ঘটনার সঙ্গে যুবকের কোনো যোগাযোগ নেই। অভিযুক্তের আইনজীবী সুভাশীষ রায় জানান নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে সাফ বোঝা যাচ্ছে যে যুবকের ফিরে আসার পরবর্তীতে নাবালিকা নিখোঁজ হয়। নাবালিকা অভিযুক্তের সঙ্গে নেই। নাবালিকা মেয়েটিকে এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.